
ঢাকা ব্যাংক লিমিটেডে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন দারাশিকো খসরু। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ রিস্ক অফিসার পদে দায়িত্ব পালন করছিলেন।
প্রায় তিন দশকের পেশাদার ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে দারাশিকো খসরুর। তিনি এবি ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৯৫ সালে ঢাকা ব্যাংকে যোগ দেন। ঢাকা ব্যাংকে বিভিন্ন মেয়াদে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দারাশিকো খসরু সফলভাবে ঢাকা ব্যাংকের অর্থ ও হিসাব বিভাগের প্রধান হিসেবে নেতৃত্ব দেন। এ ছাড়া ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসারের (সিএফও) দায়িত্ব পালন করেন তিনি। তিনি ব্যাংকের চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জিএসডি ও প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেছেন।
দারাশিকো খসরু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (বিজ্ঞান) এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।