সকালেই পড়ুন আলোচিত যত খবর

শুভ সকাল। আজ সোমবার। দিনটি শুরু করুন প্রথম আলো অনলাইনের শীর্ষ কয়েকটি খবর পড়ে।

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালের জন্য কান্নাকাটি করেন গীতা বিশ্বাস। শেষ পর্যন্ত চালের জন্য ট্রাকে উঠে পড়েন। ট্রাকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চাল থলের মধ্যে ঢোকাতে লাগলে তাঁর থেকে থলে কেড়ে নেন বিক্রেতারা। পরে তিনি কুড়িয়ে প্রায় দেড় কেজি চাল নেন। আজ বেলা ১১টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের সামনে

১. ঘরে খাবার নেই, ট্রাক থেকে চাল কুড়িয়ে নিলেন বৃদ্ধা

চটগ্রাম নগরের আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের সামনে বেলা সাড়ে ১১টার দিকে ৩০ থেকে ৩৫ জন মানুষের ভিড়। সবাই এসেছেন খোলা বাজারে বিক্রির (ওএমএস) চাল কিনতে। কিন্তু লাইনে দাঁড়িয়েও তাঁরা চাল পাননি। তার আগেই চাল বিক্রি শেষ। এ নিয়ে হা–হুতাশ করছিলেন তাঁরা। তাঁদের একজন পঞ্চাশোর্ধ্ব গীতা বিশ্বাস একপর্যায়ে উঠে পড়লেন ওএমএসের চাল বিক্রির ট্রাকে।
বিস্তারিত পড়ুন

র‌্যাবের মিডিয়া সেন্টারে আজ রোববার জেসিকা হত্যা মামলার আসামি বিজয় রহমানকে হাজির করা হয়

২. স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে খুন

মুন্সিগঞ্জের কোর্টগাঁও এলাকার স্কুলপড়ুয়া আদিবা আক্তারের সঙ্গে তিন বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই গ্রামের বিজয় রহমানের। আদিবার সঙ্গে সম্পর্ক চলাকালে গত বছরের জানুয়ারিতে নবম শ্রেণির শিক্ষার্থী জেসিকা মাহমুদের সঙ্গে নতুন সম্পর্কে জড়ান বিজয়। গোপনে দুজনের সঙ্গেই প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন তিনি। একসময় আদিবা বিষয়টি ধরে ফেলেন।
বিস্তারিত পড়ুন

৩. আওয়ামী লীগ ভোট বাড়াচ্ছে, না কমাচ্ছে?

রবীন্দ্রনাথের ভাষায়, ‘অতীত ভুবনে ভুবনে গোপনে’ কাজ করে কি না, জানি না। কিন্তু বাংলাদেশে রাজনীতির অতীত যে বর্তমানকে শান্তিতে থাকতে দেয় না, নিরুত্তাপ জাতীয় সংসদে সেটা আবারও প্রমাণিত হলো। লালমনিরহাট-১-এর সংসদ সদস্য আওয়ামী লীগের মোতাহের হোসেন রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য দিতে গিয়ে বলেন, ২০১৪ সালে তাঁর আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জামানত হারিয়েছিলেন।
পড়ুন সোহরাব হাসানের কলাম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

৪. আদানির বিদ্যুৎ নিয়ে যেসব কথা হচ্ছে, তার ভিত্তি নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আগামী মার্চে ভারত থেকে আদানি গ্রুপের উৎপাদিত বিদ্যুৎ আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, আদানির বিদ্যুৎ নিয়ে যেসব কথা হচ্ছে, তার ভিত্তি নেই। প্রতিযোগিতামূলক বাজারদরেই এ বিদ্যুৎ পাওয়া যাবে।
বিস্তারিত পড়ুন

রূপালী চৌধুরী

৫. বাংলাদেশের প্রবৃদ্ধির পালে হাওয়া লেগেছে: টাইম ম্যাগাজিন

এক দশকের কম সময়ের মধ্যে বাংলাদেশের অর্থনীতি বদলে গেছে বলে মন্তব্য করেছে টাইম ম্যাগাজিন। বিশ্বখ্যাত এই সাময়িকীর চলতি সংখ্যায় বাংলাদেশ নিয়ে চার পৃষ্ঠার প্রতিবেদন করা হয়েছে। মূল প্রতিবেদনের সঙ্গে তিনটি প্রতিষ্ঠানের ওপর আলাদা আলাদা প্রতিবেদন করা হয়েছে। সেগুলো হলো ল্যাবএইড ক্যানসার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টার, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) ও বার্জার পেইন্টস বাংলাদেশ।
বিস্তারিত পড়ুন

মাহফুজ আহমেদ ও শবনম বুবলী

৬. পুরো সিনেমায় মাহফুজের মাথায় কানটুপি কেন? শেষে হবে রহস্য উন্মোচন

অর্পা আর মনার প্রেমকাহিনি নিয়ে পরিচালক চয়নিকা নির্মাণ করেছেন ‘প্রহেলিকা’। দুদিনের মধ্যে প্রকাশিত হবে সিনেমাটির রোমান্টিক গান ‘মেঘের নৌকা’। শনিবার ঢাকা ক্লাবে গানটির মুক্তির আগে আয়োজিত উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী এবং মনা ও অর্পা চরিত্রে অভিনয় করা মাহফুজ আহমেদ ও শবনম বুবলী। এ সময় তাঁরা জানান এই রোমান্টিক গানের এবং সিনেমা নির্মাণের পেছনের অনেক গল্প।
বিস্তারিত পড়ুন

৭. যকৃতে চর্বি জমা রোধে কী করবেন

ফ্যাটি লিভার বা যকৃতে চর্বি জমার কথা আজকাল প্রায়ই শোনা যায়। অনেকেই বলেন, আমার তো লিভারে চর্বি জমেছে। সেই প্রচলিত কথাটাই সত্য—বেশি ভালো, ভালো নয়! লিভারে ৫ শতাংশ পর্যন্ত চর্বি থাকাটা স্বাভাবিক কিন্তু এর বেশি ভালো নয়। লিভারে চর্বির বাড়াবাড়িকেই বলে ফ্যাটি লিভার। হাল জমানায় ফ্যাটি লিভারের ‘বাড়াবাড়ি’ বেড়ে গেছে। কেউ কেউ এই রোগকে গুরুত্বের সঙ্গে নিলেও এমন অনেকেই আছেন, যাঁরা একে ধর্তব্যে নিতে চান না।
বিস্তারিত পড়ুন

শ্বশুর শহীদ আফ্রিদির সঙ্গে শাহিন আফ্রিদি

৮. বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় হতাশ শাহিন আফ্রিদি

শনিবার ক্রিকেট দুনিয়ায় অন্যতম আলোচিত ঘটনা ছিল পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির মেয়ের সঙ্গে ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদির বিয়ে। করাচিতে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানটি আলোকিত হয়েছে পাকিস্তানি ক্রিকেট তারকাদের উপস্থিতিতে। যেখানে দেখা গেছে শাদাব খান, বাবর আজম, ফখর জামান ও সরফরাজ আহমেদের মতো ক্রিকেটারদের। তবে শাহিনদের উৎসবের আনন্দ ম্লান হয়েছে বিয়ের অনেক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায়।
বিস্তারিত পড়ুন