সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ সোমবার। গতকাল রোববার সবচেয়ে আলোচনায় ছিল রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার একটি ভবনে বিস্ফোরণ ও আগুন লাগার খবর। আগের দিন শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন লিমিটেডের দুর্ঘটনার খবরেও পাঠকের আগ্রহ ছিল। এ ছাড়া ছিল বিশ্ব, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। এসব সংবাদের অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ।

হঠাৎ প্রচণ্ড শব্দ পান, দেখেন হাত দিয়ে রক্ত পড়ছে

নিরাপত্তাকর্মী মো. আনিস
নিরাপত্তাকর্মী মো. আনিস

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণের সময় নিচের রাস্তায় ফটকে দায়িত্ব পালন করছিলেন নিরাপত্তাকর্মী মো. আনিস। হঠাৎই প্রচণ্ড শব্দ পান তিনি। এরপর কোনো কিছুর আঘাত এসে লাগে হাতে। দেখেন হাত দিয়ে রক্ত পড়ছে। বিস্তারিত পড়ুন...

মাকসুদুলের পা গেছে, আমাদের পা কি আছে?

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে পা হারানো মাকসুদুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন

সীতাকুণ্ডে অক্সিজেন কারখানায় বিস্ফোরণে গুরুতর আহত মাকসুদুল আলম রোববার সকালে (৫ মার্চ) জ্ঞান ফেরার পর টের পান, তাঁর একটি পা নেই। তা দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। বলতে থাকেন, ‘আমার পা তুলতে পারছি না কেন? পা কোথায়? পা দেখতে পারছি না তো।’ বিস্তারিত পড়ুন...

ভিসা–বাণিজ্য: সৌদি দূতাবাসের সাবেক দুই কর্মকর্তাসহ ৭ বাংলাদেশি গ্রেপ্তার

সৌদি আরবের তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা অবৈধ ভিসা বাণিজ্যের তদন্ত করে সৌদি দূতাবাসের সাবেক দুই কর্মকর্তা ও সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে

ঘুষের বিনিময়ে অবৈধ পন্থায় বাংলাদেশের কর্মীদের কাজের ভিসা দেওয়ার অভিযোগে সৌদি আরবের দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা ঢাকায় দেশটির দূতাবাসের দুই সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা অবৈধভাবে ভিসা দিয়ে ৫ কোটি ৪০ লাখ সৌদি রিয়ালের (প্রায় ১৫৪ কোটি টাকার) সমপরিমাণ অর্থ নিয়েছেন।
বিস্তারিত পড়ুন...

সাদমানের ১১ ঘণ্টা ১৪ মিনিট ব্যাটিং, বাংলাদেশের রেকর্ড

বিসিএল ফাইনালে ৬৭৪ মিনিট ব্যাটিং করে ২৪৬ রান করেছেন সাদমান ইসলাম

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিটা রকিবুল হাসানের। ২০০৬-০৭ মৌসুমে ফতুল্লায় জাতীয় ক্রিকেট লিগে বরিশালের হয়ে সিলেটের বিপক্ষে ৩১৩ রান করার পথে ৬৬০ মিনিট বা ১১ ঘণ্টা ব্যাটিং করেছিলেন রকিবুল।
বিস্তারিত পড়ুন...

ভিডিও শেয়ার করে শাকিবকে ভালোবাসা ও শ্রদ্ধা জানালেন বুবলী

শাকিব খান ও শবনম বুবলী

মাসকটে একটি অনুষ্ঠানে অংশ নিতে শাকিব খান এখন আছেন ওমান। ৪ মার্চ অনুষ্ঠানে যাওয়ার আগে ভিডিও কলে তাঁর সঙ্গে যুক্ত হয় বড় ছেলে আব্রাহাম খান জয়। শাকিব খান ও আব্রাহামের সেই কথোপকথনের একটি ভিডিও ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হয়। ৫১ সেকেন্ডের সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
বিস্তারিত পড়ুন...