হামে আক্রান্ত ছয় মাস বয়সী ইয়ারাকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ থেকে ঢাকায় নিয়ে এসেছে তার পরিবার। তিন দিন ধরে হাসপাতালে তার চিকিৎসা চলছে। শিশু ওয়ার্ড, ডিএনসিসি হাসপাতাল, মহাখালী, ঢাকা। ১১ এপ্রিল।
হামে আক্রান্ত ছয় মাস বয়সী ইয়ারাকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ থেকে ঢাকায় নিয়ে এসেছে তার পরিবার। তিন দিন ধরে হাসপাতালে তার চিকিৎসা চলছে। শিশু ওয়ার্ড, ডিএনসিসি হাসপাতাল, মহাখালী, ঢাকা। ১১ এপ্রিল।

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি শিশুর মৃত্যু হয়েছে ঢাকায় এবং অপর শিশুটির মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৪৫টি শিশুর। আর হামে ২৪টি শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৬৮ জন রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। শিশু ওয়ার্ড, ডিএনসিসি হাসপাতাল, মহাখালী, ঢাকা। ১১ এপ্রিল।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫৩টি শিশু। আর একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৮০ জনের।

এই সময়ে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৬৮ জন রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। আর সবচেয়ে কম ৪ জন ভর্তি হয়েছে রংপুর বিভাগে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৪১৩ জন হাসপাতাল থেকে ছুটি পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯৬ জন ও চট্টগ্রাম বিভাগে ৬৮ জন হাসপাতাল ছেড়েছে।

এ ছাড়া গত ২৮ দিনে হামের উপসর্গ নিয়ে আসা ১৪ হাজার ৩৮৫ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৪৬৩ জন। তাঁদের মধ্যে ২ হাজার ৪৮৯ জনের হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছে ৭ হাজার ২২২ জন।