চীনের প্রাণকেন্দ্র সাংহাইয়ে ১৭ মে হয়ে গেল বিশ্বখ্যাত আয়রনম্যান ৭০.৩ সাংহাই-চংমিং ২০২৬। এবারের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে পাঁচজন অ্যাথলেট অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে চারজন সফলভাবে রেস সম্পন্ন করেন এবং তিনজন অর্জন করেন আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মর্যাদাপূর্ণ কোয়ালিফিকেশন। এটি বাংলাদেশের জন্য গর্বের এক অর্জন।
কঠিন এই রেসে ছিল ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন। সাংহাইয়ের গরম ও আর্দ্র আবহাওয়া, বাতাসপূর্ণ বাইক রানিং কোর্স—সব মিলিয়ে এটি ছিল সহনশীলতার এক কঠিন পরীক্ষা।
বাংলাদেশি সফল ফিনিশারদের মধ্যে ছিলেন—
আরিফুর রহমান -ফিনিশিং টাইম: ৫:০৯:১১
প্রিন্সিপাল অফিসার, জনতা ব্যাংক পিএলসি
মো. ফারুক হোসেন -ফিনিশিং টাইম: ৫:২২:৫৫
প্রিন্সিপাল অফিসার, অগ্রণী ব্যাংক পিএলসি
আল আমিন সেলিম -ফিনিশিং টাইম: ৬:৪৯:২৭
সাজিয়া সুলতানা হেপি -ফিনিশিং টাইম: ৭:০০:৩০
প্রিন্সিপাল অফিসার, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ
আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তাঁরা প্রমাণ করেছেন—সীমিত সুযোগ-সুবিধা থাকলেও অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম দিয়ে বিশ্বমানের প্রতিযোগিতায় সফল হওয়া সম্ভব।
বাংলাদেশের জন্য এটি শুধু একটি রেস নয়, বরং সহনশীলতা, সাহস এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদাকে তুলে ধরার এক অনন্য অর্জন।