অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন জাহিদ হোসেন

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ব্যবস্থাপনা কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

গতকাল বুধবার রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ শেখ সাদেক আলী এ তথ্য জানান। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৫ জুন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহসভাপতি নিয়োগসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ প্রজ্ঞাপনে সই করেছেন।