হাইকোর্ট ভবন
হাইকোর্ট ভবন

হাইকোর্ট চলবে পৌনে চারটা পর্যন্ত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জন্য কোর্ট ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা। নতুন সময় অনুযায়ী, সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত হাইকোর্ট চলবে।

এর মধ্যে বেলা সোয়া একটা থেকে দুইটা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।

বিজ্ঞপ্তিটি আজ সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আদেশ অনুসারে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব এ বিজ্ঞপ্তি জারি করেন।

৬ এপ্রিল (আজ সোমবার) থেকে এই সময় অনুযায়ী আদালত চলবে। আর অফিসের সময়সূচি হচ্ছে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। শুক্র ও শনিবার আগের মতোই সাপ্তাহিক ছুটি থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।