সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, কাল শনিবার এর অগ্রভাগ বাংলাদেশের উপকূল স্পর্শ করতে পারে। এই ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি নিয়ে একাধিক প্রতিবেদন ও বিশ্লেষণ আজ প্রথম আলোয় প্রকাশিত হয়েছে। আর সেগুলোতে পাঠকের আগ্রহও ছিল ব্যাপক। আজ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একটি মামলায় জামিন পেয়েছেন। এ-সংক্রান্ত একাধিক প্রতিবেদনও আছে আজ। এ ছাড়া অর্থনীতি, ক্রীড়া, বিনোদন নিয়ে একাধিক প্রতিবেদন আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

‘মোখা’ বাংলাদেশের দিকে আসছে, ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত

ছবি: আবহাওয়া অধিদপ্তরের সৌজন্যে

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, ‘সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেওয়ার অর্থ হলো, এখন ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশমুখী। এখন এর মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার সময়।’ বিস্তারিত পড়ুন...

পাকিস্তানের প্রধান বিচারপতিকে পিটিআইতে যোগ দিতে বললেন মরিয়ম নওয়াজ

মরিয়ম নওয়াজ

মরিয়ম বলেন, ‘(প্রধান বিচারপতি) বিক্ষোভে ঢাল হিসেবে কাজ করছেন এবং দেশের উত্তপ্ত পরিস্থিতিকে উসকে দিচ্ছেন। আপনার প্রধান বিচারপতির পদ থেকে সরে দাঁড়ানো উচিত এবং আপনার শাশুড়ির মতো করে পিটিআইতে যোগ দেওয়া উচিত।’ বিস্তারিত পড়ুন...

তসলিমা নাসরিনকে নিয়ে যা বলেছিলেন সমরেশ মজুমদার

সমরেশ মজুমদার ও তসলিমা নাসরিন

বাংলাদেশের ঢাকা ক্লাবে একদিন রাত নয়টায় তিনি এলেন। সবার সামনেই আমাকে তাঁর বাসায় চা খাওয়ার দাওয়াত দিলেন। তত দিনে তাঁর সম্পর্কে আমি জানতে শুরু করেছি। তাঁর নির্বাচিত কলাম পড়লাম। তাঁর বিষয়ে লিখতে গেলে আমার সঙ্গে তাঁর প্রথম আলাপ নিয়ে লিখতে হয়। বিস্তারিত পড়ুন...

মেসি নিষিদ্ধ হওয়ার পর গোপনে যা যা ঘটেছে...

পিএসজি তারকা মেসি

সংবাদমাধ্যমটি দাবি করেছে, মেসিকে নিষিদ্ধ করার পাশাপাশি তাঁকে একটি চিঠিও পাঠিয়েছিল পিএসজি। সেটি ছিল চুক্তি বাতিলের আগে খেলোয়াড়ের সঙ্গে বৈঠকে বসার চিঠি। মেসির ঘনিষ্ঠরা এই চিঠি পাওয়ার পরই নড়েচড়ে বসেন। তাঁদের মধ্যস্থতায় বিষয়টির গতিপথ ঘুরে যায়। বিস্তারিত পড়ুন...

শাকিব খানের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে পাঁচ প্রশ্নের যে উত্তর দিল চ্যাটজিপিটি

শাকিব খান

কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে আলোড়ন চলছে বিশ্বজুড়ে, সাধারণ নিবন্ধ থেকে গল্প-কবিতার মতো সৃজনশীল রচনা কিংবা যেকোনো প্রশ্নের উত্তর দিয়ে দ্রুত নজর কেড়েছে চ্যাটবটটি। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খান সম্পর্কে ৫টি প্রশ্নের উত্তর চাওয়া হয় চ্যাটজিপিটির কাছে। বিস্তারিত পড়ুন...