শুভ সকাল। আজ ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

কুমিল্লার অপ্রতিম হত্যা মামলায় তিন আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমন বর্ণনা উঠে এসেছে। পরিকল্পনা, অপ্রতিমকে পাহাড়ে নেওয়া, আইফোন হাতে নেওয়া এবং তাকে আঘাত করার বিষয়ে তিনজনের বক্তব্যে অনেক জায়গায় মিল রয়েছে। তবে হত্যাকাণ্ডের সময়ের বর্ণনায় কিছুটা ভিন্নতা আছে।
রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় হামলাকারীদের জড়ো করা, দেশীয় অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ এবং এক্সক্যাভেটর আনার সঙ্গে যুক্ত স্থানীয় কয়েকজনের ব্যাপারে তথ্য পাওয়া গেছে; যারা সেখানকার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। হামলার আগে তাদের কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা জড়ো হয়। পরে সেখান থেকে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালানো হয়।
২৮ সেপ্টেম্বর ১৯৭৭। বেলা সাড়ে ১১টায় কর্তৃপক্ষের অসম্মতি উপেক্ষা করেই তৎকালীন ঢাকা বিমানবন্দরে অবতরণ করে সশস্ত্র বামপন্থী সংগঠন ‘জাপানিজ রেড আর্মির’ ছিনতাই করা জাপান এয়ারলাইনসের ডিসি-৮ মডেলের যাত্রীবাহী বিমান।
১৮৮৫ সালে। ফ্রান্সে মানুষের অহরহ জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছিল। তখন এই রোগের চিকিৎসা ছিল না। টিকাও আবিষ্কৃত হয়নি। সে বছরের জুলাইয়ে আলসাস অঞ্চলে জোসেফ মেইস্টার নামের ৯ বছরের এক শিশুকে জলাতঙ্কে আক্রান্ত কুকুর কামড় দেয়। তা-ও একটি-দুটি নয়, ১৪টি কামড়। ছেলের অবস্থা দেখে প্রথমে ভেঙে পড়েছিলেন মা মারি অ্যাঞ্জেলিক। তবে পরে তিনি মনস্থির করেন, ছেলেকে বাঁচাতে শেষ পর্যন্ত লড়বেন।
হলিউডে সাফল্য তাঁর জন্য সহজে আসেনি। একের পর এক অডিশন, ব্যর্থতা, অর্থকষ্ট, এমনকি বাড়িভাড়া দিতে না পেরে উচ্ছেদের আশঙ্কার তাঁর দিন কেটেছে। অথচ সেই অভিনেত্রীই পরে ‘মুলহল্যান্ড ড্রাইভ’, ‘দ্য রিং’, ‘২১ গ্রামস’, ‘কিং কং’ ও ‘দ্য ইমপসিবল’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ব্রিটিশ-অস্ট্রেলীয় অভিনেত্রী নাওমি ওয়াটস। আজ ২৮ সেপ্টেম্বর তাঁর ৫৮তম জন্মদিন।