
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) সদস্যদের সরাসরি ভোটে ২০২৬–২৮ মেয়াদের কমিটি নির্বাচন হয়েছে।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্বাধীন মিডিয়ার সম্পাদক শাহনাজ শারমীন রিনভী।
গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্রীড়া কক্ষে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত। এতে অ্যালামনাই সদস্যরা ভোট দেন। ভোট গণনা শেষে দিবাগত রাত ১২টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান।
নতুন কমিটিতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শারমিন আখতার ও সাবেক সাংবাদিক ও বিশ্লেষক সাহেদ আলম।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাকিল হাসান, জে অ্যান্ড জেড গ্রুপের চেয়ারম্যান জেসমীন জাহান ও জয়তী প্রকাশনীর প্রকাশক মাজেদুল ইসলাম।
কমিটিতে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন টাইমস অব বাংলাদেশের জ্যেষ্ঠ প্রতিবেদক তাকী মোহাম্মদ জোবায়ের এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দীপ্ত টেলিভিশনের অনলাইন ইনচার্জ মাসউদ বিন আব্দুর রাজ্জাক। সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল ইসলাম ও সহ–অর্থ সম্পাদক পদে নগদ লিমিটেডের গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সহকারী ভাইস প্রেসিডেন্ট লিংকন মো. লুৎফরজামান সরকার।
প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন স্টামফোর্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক উন্নয়নকর্মী মোস্তফা মোহাম্মদ তাহান, গবেষণা ও সেমিনার সম্পাদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক মাসুম বিল্লাহ, কল্যাণ সম্পাদক প্রথম আলোর সহসম্পাদক তারেক আল হাসান নির্ঝর, ক্রীড়া সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন মুজাহিদ মাহী, যোগাযোগ সম্পাদক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মেহেদী হাসান ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন স্টেট ইউনিভার্সিটির শিক্ষক রাফিজ খান।
১০ জনের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন টাইমস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক কালবেলার ক্রীড়া সম্পাদক হাসান উল্লাহ খান (রানা হাসান), ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক আনোয়ার হোসেন মজুমদার, বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার সাংবাদিক শারমিন ইফ্ফাত শামস, ঢাকা ট্রিবিউনের চিফ রিপোর্টার আলী আসিফ শাওন, লুসেরো বাই ইশরাতের স্বত্বাধিকারী ইশরাতুল জাহান, এ ই গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক নাজমা বিনতে আলমগীর, স্ট্যান্ডার্ড ব্যাংকের অডিট বিভাগের প্রধান ওয়ালিউল হাসান রক্তিম, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম ও মিডিয়া পয়েন্টের প্রধান নির্বাহী তারেক মাহমুদ।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাহফুজুর রহমান। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন চ্যানেল আইয়ের প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার ও জ্যেষ্ঠ সাংবাদিক আঙ্গুর নাহার মন্টি।