
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সাত দিনের সফরে আজ শনিবার ভোরে জাপান গেছেন। জামায়াত–সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সফরে জামায়াতের আমিরের সফরসঙ্গী হয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের আজ সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী জামায়াতের আমির আজ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে জাপানের উদ্দেশে দেশ ছাড়েন। সাত দিনের এ সফরে তিনি জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
৯ মে শফিকুর রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে।