ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ইয়ামাহার বিশেষ সার্ভিস ক্যাম্পেইন ‘রিভ অন দ্য গো’

‘রিভ অন দ্য গো’ ক্যাম্পেইনের মাধ্যমে বাইকারদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সারা দেশে মহাসড়কের বিভিন্ন স্থানে মোটরসাইকেলের সার্ভিস নিশ্চিত করেছে ইয়ামাহা বাংলাদেশ
ছবি: ইয়ামাহার সৌজন্যে

প্রতিবছরের মতো এবারও ‘রিভ অন দ্য গো’ ক্যাম্পেইনের মাধ্যমে বাইকারদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সারা দেশে মহাসড়কের বিভিন্ন স্থানে মোটরসাইকেলের সার্ভিস নিশ্চিত করেছে ইয়ামাহা বাংলাদেশ।

২০ এপ্রিল পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইয়ামাহা বাংলাদেশ তাদের সার্ভিস ক্যাম্পেইনটি মাদারীপুরের শিবচরের পাচ্চর গোলচত্বরে বর্ধিত করে। ‘রিভ অন দ্য গো’ ক্যাম্পেইনের আওতায় ইয়ামাহাসহ সব ব্র্যান্ডের বাইক ব্যবহারকারী সার্ভিস সুবিধা নিতে পারবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো, বাইকারদের ঈদযাত্রা নির্বিঘ্ন করা। এ ছাড়া বাইকারদের জন্য যাত্রাপথে বিশ্রামসহ ইফতারের ব্যবস্থাও রেখেছে ইয়ামাহা। একই সঙ্গে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ও লুব্রিকেন্টের ওপর রয়েছে ১০ শতাংশ ছাড়।

এসিআই মোটরসের সঙ্গে যাত্রা শুরুর পর থেকেই সার্ভিসের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে ইয়ামাহা। যে কারণে দেশব্যাপী তাদের সার্ভিসের আলাদা সুনাম রয়েছে।