শুভ সন্ধ্যা। আজ সোমবার। সরকারি কর্মচারীদের মূল বেতনের সঙ্গে বাড়তি পাঁচ শতাংশ প্রণোদনা যোগ করা সংক্রান্ত প্রতিবেদনটি আজ ব্যাপক পঠিত হয়েছে। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের মন্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ এ-সংক্রান্ত প্রতিবেদনটিও অনেক পাঠক পড়েছেন। আজ এসব সংবাদের বাইরে বাণিজ্য, আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের একাধিক প্রতিবেদন। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

বাড়তি ৫ শতাংশের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়তি ব্যয় হবে তিন থেকে চার হাজার কোটি টাকা। বাড়তি প্রণোদনা এককালীন নয়, বরং প্রতি মাসের বেতনের সঙ্গেই যোগ হবে। বিস্তারিত পড়ুন
নির্বাচন কমিশনের বিবৃতিতে দাবি করা হয়, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মেয়র পদপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের সুনাম ও সম্মানের হানি ঘটে, এমন কোনো মন্তব্য করেননি। বিস্তারিত পড়ুন...
ওবামার নাম উচ্চারণ না করে গত রোববার নির্মলা বলেন, যাঁর আমলে যুক্তরাষ্ট্র ৬টি মুসলমান দেশে ২৬ হাজার বোমা ফেলেছিল, তাঁর অভিযোগ মূল্যহীন; বিশ্বাসযোগ্যও নয়। বিস্তারিত পড়ুন...
স্টেডিয়ামের স্পিকারে আনহেল দি মারিয়ার নাম ঘোষণা হওয়ার সময় দর্শকেরা যেভাবে চিৎকার করেছেন, মেসির বেলায় ততটা দেখা যায়নি। তাই বলে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানো এই তারকার অমর্যাদাও করেননি বোকার সমর্থকেরা। বিস্তারিত পড়ুন...
২০ জুন সন্ধ্যায় খোঁজ নিতে ফোন করা হলে রাজ জানালেন, তিনি আছেন টেকনাফে। বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে তাঁরা বিনোদন অঙ্গনের কেউ নন। কী করছিলেন? ‘ব্লাডি ড্যাডি’ দেখছি, বলেই হেসে ফেললেন। বিস্তারিত পড়ুন...