শুভ সন্ধ্যা। আজ সোমবার। পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত হয়েছে। আজ এ–সংক্রান্ত প্রতিবেদনটি পড়েছেন বিপুলসংখ্যক পাঠক। বাংলাদেশ ব্যাংক আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতির ঘোষণা দিয়েছে। আজ এ–সংক্রান্ত প্রতিবেদনটি যথেষ্ট পঠিত হয়েছে। এসব সংবাদের পাশাপাশি আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, ঈদের ছুটি হওয়ার কথা ছিল ২৮ থেকে ৩০ জুন (চাঁদ দেখার ওপর ঈদনির্ভরশীল, তাই ছুটির তারিখও পরিবর্তনশীল)। এবার ২৭ জুন থেকেই ঈদের ছুটি শুরু হবে। বিস্তারিত পড়ুন...
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার জানিয়েছেন, মুদ্রানীতিটি আইএমএফের শর্ত মেনে হয়নি। অনেক দেশ এই পদ্ধতিতে মুদ্রানীতি প্রণয়ন করে, সেটা অনুসরণ করা হয়েছে। বিস্তারিত পড়ুন...
আনিসুর বলেন, ‘সুগন্ধি সাবানের যে কত ধরন হতে পারে, একটা সাবান যে কতটা স্বচ্ছ হতে পারে—সেসব আমি তাকিউচু শিনোহারার কাছ থেকে শিখেছিলাম। তিনি পরবর্তী সময়ে বাংলাদেশে এসেও আমাকে কাজ শিখিয়েছেন।’ বিস্তারিত পড়ুন...
কাগজে-কলমে ২০২৩-২৪ মৌসুমের দলবদল এখনো শুরু হয়নি। নতুন মৌসুমের দলবদলের মৌসুম শুরু হবে ১ জুলাই বা এর পর। এর মধ্যেই অবশ্য লিওনেল মেসি, করিম বেনজেমার মতো দুই তারকা ফুটবলারের দলবদলের বিষয় চূড়ান্ত হয়ে গেছে। বিস্তারিত পড়ুন...
আমি যখন চলে গেলাম, পরপরই কাটপিস, অশ্লীলতা চেপে বসল আমাদের সিনেমায়। দুঃখ লাগত,আমি তো এমন সিনেমা রেখে আসিনি। এসব দেখে আর সিনেমা করার ইচ্ছা হয়নি। কাজ না করার জন্য খারাপও লাগেনি। বিস্তারিত পড়ুন...