সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। কয়েক দিন ধরেই প্রচণ্ড গরম পড়েছে। এর সঙ্গে বেড়েছে লোডশেডিং। জ্বালানিসংকটের কারণেই এই লোডশেডিং। আজ এ–সংক্রান্ত একটি প্রতিবেদনে পাঠকের সাড়া পাওয়া গেছে। চিত্রনায়ক আকবর হোসেন খান পাঠান (ফারুক) মারা যাওয়ার পর ঢাকা-১৭ আসন শূন্য হয়েছে। এ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে প্রতিবেদনটিতেও পাঠকের সাড়া মিলেছে অনেক। এ–সংক্রান্ত প্রতিবেদনের পাশাপাশি আজ আন্তর্জাতিক, বাণিজ্য, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

গ্যাস-কয়লার অভাবে লোডশেডিং বাড়ছে

বিদ্যুতের ঘাটতি বাড়লে সাধারণত গ্রামে বেশি লোডশেডিং করা হয়। তবে এখন রাজধানীতে লোডশেডিং করা হচ্ছে। ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, গতকাল মঙ্গলবার কয়েক দফা করে লোডশেডিং হয়েছে। বিস্তারিত পড়ুন...

ব্যবসায়ী, তারকারাও আওয়ামী লীগের প্রার্থী হতে চান

বাংলাদেশ আওয়ামী লীগ

আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ঢাকা-১৭ আসনের ভোট বিএনপির ছেড়ে দেওয়া ছয় আসনের উপনির্বাচনের মতো হবে না—এটা নিশ্চিত। বিস্তারিত পড়ুন...

বাইডেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলা সেই নারী চান রুশ নাগরিকত্ব

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলা নারী টারা রিডি

এই মার্কিন নারী এখন নতুন করে আবার আলোচনায় এসেছেন। কারণ, টারা এখন রয়েছেন রাশিয়ায়। গতকাল মঙ্গলবার মস্কোয় টারা বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে দেশটির নাগরিকত্ব চান তিনি। বিস্তারিত পড়ুন...

মেসিকে পেতে ইন্টার মায়ামির সাহায্য চায় বার্সেলোনা

মেসিকে পাওয়ার আশা এখনো করে যাচ্ছে বার্সেলোনা

বার্সেলোনার ইচ্ছা হলো মেসিকে ইন্টার মায়ামি ফ্রি এজেন্ট হিসেবে সই করাবে ঠিকই, কিন্তু তারা তাঁকে বার্সেলোনায় পাঠিয়ে দেবে ধারে। বার্সেলোনা মূলত মেসিকে দলে নেওয়ার ব্যাপারে নিজেদের সীমিত সামর্থ্যের কারণেই এমনটা করতে চাচ্ছে। বিস্তারিত পড়ুন...

আমার সঙ্গে কথা বলার সময় রাস্তায় দাঁড়িয়ে রাজ কাঁদতেছিল: সুনেরাহ

সুনেরাহ বিনতে কামাল

সোমবার দিবাগত রাতে হঠাৎ চিত্রনায়ক শরীফুল রাজের ফেসবুকে কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও প্রকাশ পায়। সেখানে একটি ভিডিওতে দেখা যায়, রাজের সঙ্গে সুনেরাহর বন্ধুত্বপূর্ণ ও ‘অসংলগ্ন’ কিছু আলাপচারিতা চলছে। সেগুলো রাজের ফেসবুক থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিস্তারিত পড়ুন...