শুভ সন্ধ্যা। আজ শুক্রবার। গতকাল উদ্যাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। উৎসবের রেশ রয়েই গেছে। আজ উৎসব-সংক্রান্ত নানা প্রতিবেদন আছে। বৈশ্বিক সুদহার নির্ধারণের অন্যতম মাপকাঠি লন্ডন ইন্টার ব্যাংক অফারড রেটের (লাইবর) ব্যবহার আজ শুক্রবার শেষ হয়ে যাচ্ছে। এ-সংক্রান্ত প্রতিবেদনটিতে আজ পাঠকের যথেষ্ট সাড়া পাওয়া গেছে। আওয়ামী ওলামা লীগ নিয়ে বিশেষ প্রতিবেদনটিও পড়েছেন অনেক পাঠক। এর পাশাপাশি আন্তর্জাতিক, ক্রীড়া ও বাণিজ্যের নানা খবর তো আছেই। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

লাইবরের ওপর নির্ভর করে ব্রিটিশ মুদ্রা পাউন্ড স্টার্লিং, সুইস ফ্রাঁ, ইউরোপের একক মুদ্রা ইউরো, জাপানি ইয়েন ও মার্কিন ডলারে নেওয়া ঋণের সুদহার নির্ধারণ হতো। তবে নতুন সুদহারের মাপকাঠি সোফরের মাধ্যমে শুধু মার্কিন ডলারে ঋণ নেওয়ার ক্ষেত্রেই সুদহার নির্ধারিত হয়। বিস্তারিত পড়ুন...
ওলামা লীগের একটি আংশিক কমিটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, কমিটি গঠনের ক্ষেত্রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই রয়েছে। বিস্তারিত পড়ুন...
গত মে মাস পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেখানো হয়েছে ৩ দশমিক ১৭ ট্রিলিয়ন বা ৩ লাখ ১৭ হাজার কোটি মার্কিন ডলার। কিন্তু ব্র্যাড সেটসারের দাবি, চীনের কাছে সব মিলিয়ে প্রায় ৬ ট্রিলিয়ন বা ৬ লাখ কোটি ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। বিস্তারিত পড়ুন...
আজ শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে ক্রিকেটার সাকিব আল হাসানকে দেখা গেল রিকশায়। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির। বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক স্ত্রীকে নিয়ে সকাল সকাল বের হয়েছিলেন ঈদের দাওয়াতে। বিস্তারিত পড়ুন...
মেধাবী এই অভিনেত্রী শিক্ষাজীবনেও সফল ছিলেন। তিনি লক্ষ্মীবাজারের সেন্ট ফ্রান্সিস হাইস্কুল থেকে এসএসসি এবং হলি ক্রস গার্লস কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯৭৫ সালে তিনি এইচএসসিতে মেয়েদের মধ্যে মেধাতালিকায় প্রথম এবং সম্মিলিত মেধাতালিকায় অষ্টম হন। বিস্তারিত পড়ুন...