সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শুক্রবার সারা দিন প্রথম আলো অনলাইনের শীর্ষ কয়েকটি খবর তুলে ধরার জন্য এ আয়োজন। ছুটির দিনের সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন খবরগুলোতে:

জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদকে দেখতে ২০১৩ সালের ১৫ ডিসেম্বর সিএমএইচে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী

১. পুরোনো ‘গুমর’ নতুন করে ফাঁস করল জাতীয় পার্টি

জাতীয় পার্টির নেতাদের বক্তব্যে ২০১৪ সালের ভোট নিয়ে পুরোনো বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে। হঠাৎ তর্কবিতর্কে জড়িয়ে দলটির নেতারা ‘পুরোনো গুমর’ ফাঁস করে দিয়েছেন। বিস্তারিত পড়ুন:

এলপিজি গ্যাসের সিলিন্ডারের দোকানে কাজ করছেন এক কর্মচারী। ধোলাইখাল, ৩ ফেব্রুয়ারি

২. সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না এলপিজি গ্যাস, ৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়া হচ্ছে

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরকার নির্ধারিত দামের চেয়েও ৩০০ টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন বিক্রেতারা। ১২ কেজি গ্যাসের একটি সিলিন্ডার তাঁরা বিক্রি করছেন ১ হাজার ৫৫০ থেকে ১ হাজার ৮০০ টাকায়। রাজধানীর বিভিন্ন এলাকার গ্যাস বিক্রেতাদের ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। বিস্তারিত পড়ুন:

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর

৩. সিলেট বিমানবন্দরে ফাটল বিমান বাংলাদেশের চাকা, রানওয়ে বন্ধ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক‌টি ফ্লাইট উড্ডয়নের আগে চাকা ফেটে রানওয়ে অচল হয়ে গেছে। এতে কোনো যাত্রী হতাহত হননি বলে জা‌নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আজ শুক্রবার বেলা সোয়া একটার দিকে সিলেট থেকে ঢাকাগামী ৬০২ ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন:

৪. সুদহারের সীমা তুলতে হবে, কমাতে হবে সঞ্চয়পত্র বিক্রি

সুদের হারের সীমা তুলে নিতেই হবে। আর প্রতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় রাজস্ব সংগ্রহ বাড়াতে হবে কমপক্ষে দশমিক ৫০ শতাংশ হারে। অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যে সাড়ে তিন বছর ধরে ৪৭০ কোটি ডলার ঋণ দেবে, সেই সময়ের মধ্যে রাজস্ব-জিডিপি বাড়াতে হবে ১ দশমিক ৭০ শতাংশ। গত রাতে আইএমএফ এক প্রতিবেদনে এসব কথা বলেছে। বিস্তারিত পড়ুন:

নির্বাচনের মাঠে হিরো আলম

৫. নির্বাচিত হলে কি যোগ্য এমপি হতেন হিরো আলম?

আর সমাজের একেবারে প্রান্তিক ‘অশিক্ষিত’ একজন মানুষ সমাজের ‘শিক্ষিত ভদ্রলোকদের’ তীব্র বিরোধী স্রোত উপেক্ষা করে শেষ পর্যন্ত যদি সংসদ সদস্য হতে পারতেন, তাহলে সেটা হয়ে থাকত অবিশ্বাস্য নজির। এই বাক্য লিখেই মনে হলো, হিরো আলম এখন পর্যন্ত যা করেছেন, সেই নজিরও তো অবিশ্বাস্যই। বিস্তারিত পড়ুন:

বিকেলে বাসায় ফেরেন আবু আসিফ আহমেদ। বৃহস্পতিবার সন্ধ্যায় আশুগঞ্জের শরীয়তনগর এলাকায়

৬. আবু আসিফ বললেন, কী হয়েছে আ.লীগের কাছে গিয়ে খোঁজ নিতে পারেন

নিজের ‘নিখোঁজের’ বিষয়ে মুখ খুলছেন না ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ। চাপ নিতে না পারায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বললেও সেই চাপের কারণ তিনি পরিষ্কার করেননি। তিনি বলছেন, ‘আওয়ামী লীগের যাঁরা আছেন, তাঁদের কাছে গিয়ে খোঁজ নিতে পারেন। কী হয়েছে, তাঁরা ভালো বলতে পারবেন।’ বিস্তারিত পড়ুন:

বাংলাদেশের সমর্থনের কথা মেসি জানেন, দেখেছেন ছবিও

৭. বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ জয় নিয়ে আর্জেন্টিনার ওলে পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। দীর্ঘ সেই সাক্ষাৎকারে উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ,  ‘হ্যাঁ, আমি দেখেছি (বাংলাদেশের সমর্থন)। সব জায়গায় ১০ নম্বর জার্সি, বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্তিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) আমাকে দেখিয়েছিল।’ বিস্তারিত পড়ুন:

বাবার সঙ্গে শিশু ম্যাসন স্টোনহাউস

৮. শিশুটির বাড়িতে একে একে এল লাখ টাকার খাবার

চিংড়ি, সালাদ, শর্মা, স্যান্ডউইচ, চিলি চিজ ফ্রাইজ, আইসক্রিমসহ বিভিন্ন রকমের খাবার অর্ডার করেছিল ছোট্ট ম্যাসন স্টোনহাউস। একে একে প্রায় এক হাজার ডলার মূল্যের (বাংলাদেশি মুদ্রায় এক লাখ টাকার বেশি) খাবার অর্ডার করে বসে সে। এর মধ্যে পিৎজাই ছিল ৪০০ ডলার মূল্যের (প্রায় ৪৩ হাজার টাকা)। বিস্তারিত পড়ুন:

একই বিমানে শাকিব খান ও শোয়েব মালিক দুবাই হয়ে ঢাকায় ফিরলেও দুবাই বিমানবন্দর কিংবা বিমানের ভেতরে দুজনের দেখা হয়নি। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রথম দেখা। দেখা হতেই দুজনে দুজনের সঙ্গে করমর্দন ও কোলাকুলি করেন

৯. বিমানবন্দরে দেখা হতেই শাকিব খানকে শোয়েব মালিকের প্রশ্ন, ‘ভাই কেমন আছেন?’

বাংলাদেশি চলচ্চিত্রের নায়ক শাকিব খানের সঙ্গে হঠাৎ দেখা পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের। চলচ্চিত্রের মানুষ শাকিব খানের সঙ্গে শোয়েব মালিকের দেখার সূত্রটা আসলে কী? বিস্তারিত পড়ুন:

গৌতম আদানি

১০.  গৌতম আদানির ভয়ংকর ৯ দিন

পরাজয়ের তেতো স্বাদ তাঁকে হয়তো খুব একটা পেতে হয়নি, কিন্তু সেই বিরল এক পরাজয়ের মুখোমুখি হয়েছেন এশিয়া মহাদেশ ও ভারতের শীর্ষস্থানীয় ধনী গৌতম আদানি। ৯ দিন ধরে যে ঝড় বয়ে যাচ্ছে তাঁর সাম্রাজ্যের ওপর দিয়ে, তাতে রীতিমতো লন্ডভন্ড হয়ে গেছে তাঁর সাজানো বাগান। বিস্তারিত পড়ুন: