বিপিএর সভাপতি হলেন মুহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন

মুহাম্মদ আনোয়ার হোসেন (বাঁয়ে) ও মোহাম্মদ শাহাদৎ হোসেন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের (বিপিএ) সভাপতি পদে মুহাম্মদ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শাহাদৎ হোসেন নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার বিপিএর অষ্টম কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে ২৭ সদস্যের কমিটিতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন গৌতম বাড়ৈ, মো. বখতিয়ার, মুহাম্মদ মহিনুল ইসলাম, ফারুকুল ইসলাম ও রোকসানা আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. ফিরোজ কবির, মো. মহিউদ্দিন, মুহাম্মদ সাইফুল ইসলাম ও হারুন অর রশীদ।

এ ছাড়া কমিটির কোষাধ্যক্ষ পদে কাজী মো. এমরান হোসেন, সাংগাঠনিক সম্পাদক পদে মো. নেছার উদ্দিন, দপ্তর সম্পাদক পদে এ এন এম মাসুদ রানা, প্রচার সম্পাদক পদে মো. আসাদুজ্জামান, প্রকাশনা সম্পাদক পদে মাহমুদুল হাসান আল ইমাম নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ জুলাই রাজধানীর ধানমন্ডি ৩২–এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নতুন কমিটির কার্যক্রম শুরু হবে।