
ইসমাইল সম্রাটকে আহ্বায়ক ও সাজ্জাদুর রহমানকে সদস্যসচিব করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলো কার্যালয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাজধানীর পরিবাগে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আহ্বায়ক কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ছাত্র-যুব সমাজের সমস্যা ও দাবিসমূহ নিয়ে আলোচনা করা হয়। বিস্তারিত আলোচনা শেষে পরিষদের কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন—জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম, সাত যুগ্ম আহ্বায়কের মধ্যে আছেন কাউসার আহমেদ, রিমন হোসেন, মো. সোলাইমান আকমাল সজিব হাসান, এইচ. কে.এম রাকিব, আহম্মেদ সজিব, একে এম রাজন ও আরমান হোসেন।
যুগ্ম সদস্য হলেন সচিব নাদিম খান। এ ছাড়া সংগঠনের ৯ সদস্যের মধ্যে আছেন—আবু সালেহ, সুমন মিয়া, ফারুক হোসেন, মো. রাসেল, আতাউর রহমান, জান্নাতুল নাঈম, আল আমিন, আসাদুজ্জামান রেজা ও সুমাইয়া আক্তার। (বিজ্ঞপ্তি)