সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। আজ সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ। ভূমিকম্পসংক্রান্ত একাধিক প্রতিবেদন আজ প্রকাশিত হয়েছে। আর সেসব সংবাদে পাঠকের আগ্রহ ছিল যথেষ্ট। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা ঘটনার ওপর একাধিক প্রতিবেদন আজ প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি আছে আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনজগতের নানা খবর। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

সিলেটে উৎপত্তি হওয়া এ ভূমিকম্প কী বার্তা দেয়

ভূমিকম্প
প্রতীকী ছবি: রয়টার্স

ভূমিকম্পের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, এই এলাকা ভারত-বাংলাদেশের সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ অঞ্চল। অর্ধশতাব্দী পরপর এ অঞ্চলে বড় ভূমিকম্প আঘাত হানে। যেমন ১৮৬৯, ১৮৯৭, ১৯১৮, ১৯৫০ সালে এই সক্রিয় ভূতাত্ত্বিক প্লেট অঞ্চলে বড় বড় ভূমিকম্প সংঘটিত হয়েছিল। বিস্তারিত পড়ুন...

যেভাবে হত্যা করা হয় সাংবাদিক গোলাম রব্বানিকে

সাংবাদিক গোলাম রব্বানি

দূর থেকে নির্দেশনা দিচ্ছিলেন মূল অভিযুক্ত সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মাহমুদুল আলম ওরফে বাবু। একপর্যায়ে কেউ একজন লাথি মেরে পাশে থাকা একটি দেয়ালের ইট ভাঙে। চেয়ারম্যানের ছেলে সেই ইট হাতে নিয়ে রব্বানিকে আঘাত করেন। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশে ভারতের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেবে না যুক্তরাষ্ট্র

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (ডানে) ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান (বামে)

বৈঠকের আলোচ্য সূচিতে অন্যান্য আঞ্চলিক বিষয় ছিল। এর মধ্যে বাংলাদেশসহ ভারতের বিভিন্ন প্রতিবেশী দেশের বিষয়ও ছিল। ভারতের অভিমত হলো, তার প্রতিবেশী দেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের এমন কোনো উদ্যোগ নেওয়া উচিত হবে না, যা নয়াদিল্লির জাতীয় স্বার্থে বিরূপ প্রভাব ফেলে। বিস্তারিত পড়ুন...

প্রতিপক্ষকে দেওয়া বাংলাদেশের সর্বোচ্চ লক্ষ্য এবং মুমিনুলের দীর্ঘ অপেক্ষা

তৃতীয় দিনটা মুমিনুল-নাজমুল-জাকিরদের এমন হাসির মতোই কেটেছে বাংলাদেশের

১১ ও ১২তম সেঞ্চুরির মাঝে ২৬ ইনিংস অপেক্ষা করতে হলো মুমিনুল হককে, যা তাঁর ক্যারিয়ারে দীর্ঘতম। এর আগে চতুর্থ ও পঞ্চম সেঞ্চুরির মাঝে ২৩ ইনিংস অপেক্ষা করেছিলেন তিনি। যদিও পঞ্চম ও ষষ্ঠ সেঞ্চুরি পেয়েছিলেন একই ম্যাচে! বিস্তারিত পড়ুন...

সেই কঙ্গনা, যাঁর বড় বড় স্বপ্ন ছিল...

কঙ্গনা রনৌত

ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এই ছবিকে ঘিরে নিজের আবেগের কথা জানান কঙ্গনা। তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে, আমি যেন এক নতুন যাত্রা শুরু করছি। বিস্তারিত পড়ুন...