শুভ সকাল। আজ ৪ জুন, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

তাড়াহুড়া করে দ্রুততম সময়ের মধ্যে বাড়ানো হলো বিদ্যুতের দাম। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ হারে বাড়ানো হয়েছে। আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ ও সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে।
‘ঈদের দিন বিকেলে খাবার রান্না করে নিয়ে পরিবারসহ মাকে দেখতে গিয়েছিলাম। মায়ের সময়জ্ঞান তেমন ছিল না। মোবাইলেও সময় সেভাবে দেখতে পারতেন না। তাই একটি দেয়ালঘড়ি নিয়ে গিয়েছিলাম, দেয়ালে তা টাঙানো হয়।’ কথাগুলো বলেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এ কে এম আশিকুর রহমান। তিনি রাজধানীর মিরপুরের বাসায় মারা যাওয়া প্রবীণ নারী নূর জাহান বেগমের ছোট ছেলে।
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল-২০২৬ সরাসরি সম্প্রচার করতে সরকারের সঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বিটিভি সরাসরি খেলা সম্প্রচার করবে। ফলে বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাওয়া নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটেছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতা হারানোর পর এবার ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস। দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ উপেক্ষা করে দলটির ৫৮ বিধায়ক বিধানসভার বিরোধী দলের নেতা নির্বাচন করেছেন দল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে।
বেনিয়ামিন নেতানিয়াহুর গল্প কেবল একজন দীর্ঘদিনের ক্ষমতাধর নেতার গল্প নয়, এটি এক রাষ্ট্রীয় কাঠামোর বিবর্তনের গল্প, যেখানে প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে এমন এক ব্যক্তিকে জন্ম দিয়েছে, যিনি শেষ পর্যন্ত সেই প্রতিষ্ঠানগুলোকেই ছাপিয়ে গিয়েছেন।