ডিআইইউ ও কলকাতার জেআইএস বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও পশ্চিমবঙ্গের জেআইএস বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হয়
ছবি: সংগৃহীত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও ভারতের পশ্চিমবঙ্গের জেআইএস বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর আওতায় দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা বিনিময়, যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী আদান-প্রদান করা হবে।

সম্প্রতি ডিআইইউ উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এ সময় ডিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারী ও তিন সদস্যের শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, এই উদ্যোগের ফলে কলকাতার জেআইএস ও ঢাকার ডিআইইউর মধ্যে সেতু বন্ধন স্থাপিত হল। ফলে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপকৃত হবেন।