আজ সোমবার রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রিখটার স্কেলে ৪ মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪।