শেরপুরের শ্রীবরদি উপজেলার বালিজুড়ি এলাকা। সকাল থেকেই বন বিভাগের রেঞ্জ অফিসের পেছনের বনে ভিড় জমাতে থাকেন কনটেন্ট ক্রিয়েটররা। সবার লক্ষ্য একটাই—হাতির পালকে উত্ত্যক্ত করে সেই মুহূর্তের ভিডিও ধারণ করা। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভিউ পাওয়া বা ‘ভাইরাল’ হওয়ার নেশায় হাতিকে ক্ষিপ্ত করছেন কনটেন্ট ক্রিয়েটররা। তবে সেই ভিউর লোভ মানুষের জীবন ও ফসলের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।