সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঈদুল ফিতরের দিন রাঙামাটি রিজিয়ন সদর দপ্তরে সেনাসদস্যদের সঙ্গে ছবি তোলেন। রাঙামাটি, চট্টগ্রাম, ২২ এপ্রিল, ২০২৩
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঈদুল ফিতরের দিন রাঙামাটি রিজিয়ন সদর দপ্তরে সেনাসদস্যদের সঙ্গে ছবি তোলেন। রাঙামাটি, চট্টগ্রাম, ২২ এপ্রিল, ২০২৩

ঈদের দিন দুর্গম পাহাড়ি ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান

সেনাসদস্যদের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করতে ঈদের দিন দুর্গম পাহাড়ি আর্মি ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীতে ঈদের নামাজ আদায় শেষে তিনি চট্টগ্রামের রাঙামাটির বামে লংগদু আর্মি ক্যাম্প ও রাঙামাটি রিজিয়ন সদর দপ্তর পরিদর্শন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেন সেনাপ্রধান। এ সময় তিনি সেনাবাহিনীর সর্বস্তরের কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সৈনিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঈদুল ফিতরের দিন রাঙামাটি জেলার বামে লংগদু আর্মি ক্যাম্প ও রাঙামাটি রিজিয়ন সদর দপ্তর পরিদর্শন করেন। রাঙামাটি, চট্টগ্রাম, ২২ এপ্রিল, ২০২৩

ঢাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করতে বামে লংগদু আর্মি ক্যাম্প এবং রাঙামাটি রিজিয়ন সদর দপ্তরে যান। এই দুই ক্যাম্পে তিনি গাছের চারা রোপণ করেন।

এ সময় জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বামে লংগদু আর্মি ক্যাম্প ও রাঙামাটি রিজিয়ন সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তা, জেসিও, অন্যান্য পদবির সৈনিক এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। সেনাপ্রধান রাঙামাটি রিজিয়ন সদর দপ্তরের সর্বস্তরের সেনাসদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

রাঙামাটি রিজিয়ন সদর দপ্তরে সেনাসদস্যদের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রাঙামাটি, চট্টগ্রাম, ২২ এপ্রিল, ২০২৩

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদই প্রথম সেনাবাহিনীর প্রধান, যিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ঈদের দিন দুর্গম পাহাড়ি আর্মি ক্যাম্প পরিদর্শন করলেন। সেনাবাহিনীর প্রধানের এমন উদ্যোগে দুর্গম পাহাড়ি অঞ্চলে কর্মরত সেনাসদস্যসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি পায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।