জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে গতকাল মঙ্গলবার কমপক্ষে চারজন আহত হয়েছেন। ছাত্রদল সূত্র জানায়, বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক গোলাম মাওলার সমর্থক ও ছাত্রদলের সাবেক সহসভাপতি আজিজের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।