রেলপথ ধরে যাচ্ছে দ্রুতগামী ট্রেন। মাঝেমধ্যে পড়ছে লেভেল ক্রসিং। লেভেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। তার পরও স্বয়ংক্রিয়ভাবে প্রতিবন্ধক পড়ে যাচ্ছে।অবিশ্বাস্য মনে হলেও এই চিত্র আমাদের দেশের। তবে আমাদের রেলপথের নয়; এটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের তৈরি করা একটি প্রকল্পের চিত্র।বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের তৈরি এ ধরনের নানা প্রকল্প নিয়ে গতকাল শনিবার আয়োজন করা হয় দিনব্যাপী প্রকল্প প্রদর্শনীর। প্রদর্শনীতে স্থান পায় শিক্ষার্থীদের ৩২টি প্রকল্প।