
রাজধানীর মিরপুরের পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে ওই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় মিরপুরের বাসতি হাউজিং-এ থাকা ওই কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে।
তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ রিবেন।