শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, অদৃশ্য তৃতীয় অপশক্তি গণতন্ত্র হরণের মাধ্যমে দেশকে পেছনের দিকে ঠেলে দেওয়ার মারাত্মক ষড়যন্ত্রে লিপ্ত। এ ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য তারা সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির ওপর ভর করে দেশে একের পর এক নৈরাজ্যকর ঘটনা ঘটিয়ে যাচ্ছে। ক্ষমতার লোভে বিএনপি এ ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে। শিল্পমন্ত্রী গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তথ্য বিবরণী।