ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে রাজধানীর হাজারীবাগ ও কাপ্তানবাজারে ১৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি আধুনিক পশু জবাইখানা বছরের পর বছর ধরে অলস পড়ে আছে। সমীক্ষা ছাড়াই নির্মিত এগুলোতে কোটি টাকার যন্ত্রপাতিতে ধুলার আস্তর জমেছে। ২০১৯ সালে উদ্বোধনের পর হাজারীবাগের জবাইখানায় একবারই পশু জবাই হয়েছিল। ইজারাদার না পাওয়ায় ও বাস্তবসম্মত পরিকল্পনার অভাবে নিরাপদ মাংস সরবরাহের উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে। ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম এগুলো সচল করার কথা বলেছেন।