‘ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজ ২০২৬’-এর মেগা ড্র অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু (মাঝে) ও সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম (বাঁ থেকে দ্বিতীয়), প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র (ডান থেকে দ্বিতীয়), হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান (ডান থেকে প্রথম) এবং ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলম (বাঁ থেকে প্রথম)। প্রথম আলো কার্যালয়, ঢাকা; ১২ আগস্ট ২০২৬

ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ কুইজের প্রথম পুরস্কার জিতলেন চট্টগ্রামের অভিজিত

ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজ ২০২৬-এর মেগা ড্রতে প্রথম পুরস্কার এয়ারকন্ডিশনার (এসি) জিতেছেন চট্টগ্রামের অভিজিত চক্রবর্তী। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আজ বুধবার বিকেলে এই ড্র অনুষ্ঠিত হয়। শিগগিরই বিজয়ীদের কাছে পুরস্কার হস্তান্তর করা হবে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রথম আলোর আয়োজনে কুইজ প্রকাশিত হয়। সারা দেশ থেকে পাঠকেরা পত্রিকার পাতা থেকে কুপন কেটে উত্তর পাঠিয়েছিলেন। সেসব কুপন থেকে আজ মেগা ড্রর মাধ্যমে চারজন বিজয়ীকে বেছে নেওয়া হয়েছে।

ড্রতে দ্বিতীয় পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর জিতেছেন চট্টগ্রামের আবরার মাসুদ। তৃতীয় পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি জিতেছেন ঢাকার আবদুল আর চতুর্থ পুরস্কার মাইক্রোওয়েভ ওভেন জিতেছেন চট্টগ্রামের শারমিন। ড্র অনুষ্ঠানের পরপরই বিজয়ীদের মুঠোফোনে কল করে বিষয়টি জানানো হয়। শিগগিরই তাঁদের হাতে পুরস্কার হস্তান্তর করা হবে।

বিজয়ীদের কুপনগুলো বেছে নেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলম, প্রথম আলোর মহাব্যবস্থাপক (সার্কুলেশন-সেলস) অরূপ কুমার ঘোষ এবং মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান।