কারওয়ান বাজারে ভবনের আগুন নিভেছে

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা
ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারের এ জে টাওয়ারের নিচতলায় লাগা আগুন নিভেছে। রোববার রাত ৯টা ২১ মিনিটে আগুন লাগে। তবে ১০ মিনিটের ব্যবধানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়।

প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ বিন খালেদ।

তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদউজ্জামান প্রথম আলোকে বলেন, সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তাঁরা ধারণা করছেন। আগুনে ভবনের নিচতলায় রাখা ককশিটসহ বিভিন্ন প্লাস্টিক সামগ্রী পুড়ে গেছে।