সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বায়িং হাউস কর্মীর মৃত্যু

রাজধানীর বেইলি রোডে সড়ক দুর্ঘটনায় তাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি একটি বায়িং হাউসে চাকরি করতেন।

তাজুল ইসলামের ছেলে আবদুল্লাহ জিহাদ হাসপাতালে প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে বেইলি রোডে মোটরসাইকেলের ধাক্কায় তাঁর বাবা আহত হন। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে তাজুল মারা যান বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক মো. মাসুদ আলম বলেন। তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। তাজুল সপরিবার রাজধানীর তুরাগ থানার দলিপাড়ায় থাকতেন।