
পয়লা বৈশাখে আগামীকাল রোববার ভোর পাঁচটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকার রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেতে বিকল্প পথে যানবাহন চলবে।
নববর্ষ ১৪৩১ উদ্যাপন উপলক্ষে নিরাপত্তা রক্ষায় ও জনগণের চলাচলের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
যেসব এলাকায় বিকল্প পথে যানবাহন চলবে সেগুলো হলো বাংলামোটর, মিন্টো রোড, অফিসার্স ক্লাব, কাকরাইল চার্চ, কদম ফোয়ারা, ইউবিএল, দোয়েল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল, নীলক্ষেত ও কাঁটাবন ক্রসিং।
১. মিরপুর থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলামোটর-মগবাজার হয়ে গন্তব্যে পৌঁছাবে।
২. বঙ্গবাজার-হাইকোর্ট থেকে মৎস্য ভবন অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা-ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।
৩. জিরো পয়েন্ট-কদম ফোয়ারা থেকে মৎস্য ভবন অভিমুখী যাত্রীবাহী যানবাহন ইউবিএল-নাইটিঙ্গেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।
৪. শান্তিনগর-রাজমণি থেকে গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন নাইটিঙ্গেল-ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।
নগরবাসীকে বিকল্প এসব রাস্তা ব্যবহার করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।