রাজধানীর মহাখালীর লিংক রোড এলাকায় নাসা নামের একটি পোশাক কারখানার সামনে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। আজ সোমবার বিকেল চারটার দিকে এ বিক্ষোভ শুরু হয়। এতে মহাখালী এলাকায় যানজট তৈরি হয়েছে।
ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, কারখানাটি বন্ধ রয়েছে। শ্রমিকেরা এক মাসের বেতন পাননি। তিনি বলেন, ১৫০ থেকে ২০০ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।