মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠেয় এ আয়োজনে সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দলের পাশাপাশি পরিবেশনা করবে জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’।
আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।