সকাল ৬টা। সাংবাদিক আবাসিক এলাকার ২ নম্বর সড়ক। ওই সড়কের তিনটি জায়গায় এভাবে বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে
সকাল ৬টা। সাংবাদিক আবাসিক এলাকার ২ নম্বর সড়ক। ওই সড়কের তিনটি জায়গায় এভাবে বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে

ঈদের পরদিনও সড়কে কোরবানির বর্জ্য

সরকারি প্রতিশ্রুতি সত্ত্বেও, ঈদুল আজহার কোরবানির বর্জ্য অপসারণে ব্যর্থ হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। ডিএসসিসি ৮ ঘণ্টায় এবং ডিএনসিসি ১২ ঘণ্টার আগেই বর্জ্য সরানোর লক্ষ্য নির্ধারণ করলেও, শুক্রবার সকালে রাজধানীর ২৯টি স্থানে (ডিএনসিসির ১৮টি, ডিএসসিসির ১১টি) পশুর বর্জ্য স্তূপ হয়ে পড়ে থাকতে দেখা যায়। কোথাও ছড়িয়ে-ছিটিয়ে থাকা উচ্ছিষ্ট অংশে দুর্গন্ধও ছড়াচ্ছিল।