রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

জেনে নিন কোথায় কখন ঈদের জামাত

রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত আগামীকাল শনিবার সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে, যেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নামাজ আদায় করবেন। আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে এই জামাত। বায়তুল মোকাররমে ৫টি জামাত। চট্টগ্রামে প্রধান জামাত সকাল ৮টায় জমিয়াতুল ফালাহ মসজিদে। দিনাজপুরে গোর-এ-শহীদ মাঠে সকাল ৯টায় এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় ১৯৯তম জামাত সকাল ১০টায়।