
রাজধানীর মধ্য বাড্ডায় সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেলচালক মো. ফাহিম (১৭) নামের এক দশম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা আড়াইটার দিকে ইউলুপ ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। বাবা মো. হালিম শুরুতে ঝুঁকি ভেবে মোটরসাইকেল কিনে দিতে রাজি না হলেও ছেলের আবদারে মাসখানেক আগে কিনেছিলেন। সেই মোটরসাইকেলই মৃত্যুর কারণ হওয়ায় ঢাকা মেডিকেলে বাবা-মায়ের বিলাপ হৃদয়বিদারক ছিল। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।