ধানমন্ডি স্পোর্টস ক্লাবে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস) আয়োজিত বিনা মূল্যে ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ধানমন্ডি, ঢাকা। ১৩ নভেম্বর ২০২৬

ধানমন্ডিতে বিনা মূল্যে ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত

রাজধানীর ধানমন্ডি স্পোর্টস ক্লাবে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির (বিইএস) আয়োজনে বিনা মূল্যে ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল আটটা থেকে এই ক্যাম্প শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সকাল থেকেই অসংখ্য রোগী ক্যাম্পে সেবা নিতে আসেন। দেশের শীর্ষ এন্ডোক্রাইনোলজিস্ট ও ডায়াবেটিস বিশেষজ্ঞরা রোগীদের বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও সচেতনতামূলক সেবা দেন।

ক্যাম্পটি আয়োজনে সহযোগিতা করে একাগ্রা, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল, ধানমন্ডি সোসাইটি ও ধানমন্ডি স্পোর্টস ক্লাব। আয়োজন সফল করতে ভূমিকা রাখায় সংশ্লিষ্ট চিকিৎসক, আয়োজক, স্বেচ্ছাসেবক ও সেবাগ্রহীতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। পাশাপাশি ডায়াবেটিস প্রতিরোধে সবার মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।