গতকাল শনিবার রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। জনজীবনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে। সপ্তাহের প্রথম কর্মদিবসের শুরুতেই অফিসগামী অনেককে ভাড়ায়চালিত মোটরসাইকেলে আগের চেয়ে বেশি ভাড়া দিতে হয়েছে।তবে মোটরসাইকেলের চালকদের ভাষ্য, একে জ্বালানি তেল পাওয়া দুষ্কর, তার ওপর দাম বাড়ানো হয়েছে। তাই তাঁদের ভাড়া বেশি নিতে হচ্ছে।