
রাজধানী ঢাকার মেট্রোরেলের চলাচলের সময় আরও বাড়ছে। বিশেষ করে রাতে ৪০ থেকে ৫০ মিনিট বাড়তি সময় মেট্রোরেল চলাচলের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে কর্তৃপক্ষ। পরীক্ষামূলক চলাচল শেষ হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। মেট্রোরেল কর্তৃপক্ষের লক্ষ্য, চলতি মে মাসের শেষের দিকে কিংবা পবিত্র ঈদুল আজহার পরে বাড়তি সময়ে চলবে মেট্রোরেল। দুই ট্রেনের মাঝখানের ব্যবধান আধা মিনিট কমবে। অর্থাৎ সাড়ে ৪ মিনিট পরপর মেট্রো চলবে।