দ্বিতীয় বছরে পা দিল শীপ ইন্টারন্যাশনাল হাসপাতাল

দ্বিতীয় বছরে পা দিল রাজধানীর উত্তরার শীপ ইন্টারন্যাশনাল হাসপাতাল। এ উপলক্ষে কেক কাটা হয়
ছবি: শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের সৌজন্যে

দ্বিতীয় বছরে পা দিল রাজধানীর উত্তরার শীপ ইন্টারন্যাশনাল হাসপাতাল। এ উপলক্ষে গত ১৮ জুন সেখানকার রোগীদের দীর্ঘায়ু কামনা করে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া করা আয়োজন করা হয়।

হাসপাতালের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ষপূর্তির অনুষ্ঠানে শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের উপব্যবস্থাপক হিদেও কোজিমা এবং মেডিকেল উপদেষ্টা, কার্ডিওলজি বিভাগের প্রধান এবং চিফ কনসালট্যান্ট প্রফেসর ডা. সৈয়দ আলী আহসান, শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালের পরিচালক ফুতোশি কোনো, হিরোশি কুমাজাকি, জাপানের কার্ডিয়াক সার্জন ডা. কাজুইউকি ইশিবাশি, সার্জারি বিভাগের চিফ কনসালট্যান্ট ও কর্ডিনেটর প্রফেসর ডা. ফিরোজ কাদেরসহ অন্যান্য চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগে রোগীর সেবায় অবদানের জন্য এবং কর্মীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে হিদেও কোজিমা বলেন, ‘আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানে শীপ ইন্টারন্যাশনাল হাসপাতাল যাত্রা শুরু করেছিল। আমরা সেখানে সফলতা পেয়েছি।’
ডা. সৈয়দ আলী আহসান বলেন, ‘আমরা আন্তর্জাতিক মানের হার্ট সেন্টার চালু করেছি। আমাদের ডায়ালাইসিস সেন্টার, মা ও শিশু বিভাগসহ অন্যান্য সব ডিপার্টমেন্টকে আধুনিক যন্ত্রপাতি সংবলিত।’