এডিসন রিয়েল এস্টেটের গ্রাহকদের গৃহঋণ দেবে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরা
ছবি: এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের সৌজন্যে

আবাসন খাতের প্রতিষ্ঠান এডিসন রিয়েল এস্টেট লিমিটেড ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত (এমওইউ) হয়েছে। এই চুক্তির ফলে এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের গ্রাহকদের শরিয়াহভিত্তিক গৃহঋণ দেবে ব্যাংকটি। এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একই সঙ্গে যাঁরা আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক থেকে গৃহঋণ নেবেন, তাঁরাও এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের কাছ থেকে অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে অগ্রাধিকারমূলক সুবিধা পাবেন।

রাজধানীতে এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের প্রধান কার্যালয়ে এমওইউ স্বাক্ষরিত হয়। দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন এডিসন রিয়েল এস্টেটের অতিরিক্ত পরিচালক মাসুদ আলম ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ডিএমডি (আরবি উইং এবং এআরডিপি) মাহমুদুর রহমান। এ ছাড়া আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ইভিপি ও হেড অব আরবিডি মোহাম্মদ রফিকুল ইসলাম, এসএভিপি সাইফ ইমাম বোখারি; এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক আহমেদ পাশা, অতিরিক্ত পরিচালক সাহেদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।