রাজধানীর গুলশানের লেক থেকে পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর পরিচয় এখনো উদ্ধার হয়নি। তাঁর পরনে ছিল জিনসের প্যান্ট। বয়স আনুমানিক ৩০ বছর বলে পুলিশ ধারণা করছে।
আজ গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, দুপুরে গুলশান-২–এর ১২৮ নম্বর সড়কসংলগ্ন লেকে ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা গুলশান থানায় খবর দেন। বেলা তিনটার দিকে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
এসআই আরিফুর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।