রাজধানীর বাটা সিগন্যাল এলাকায় দোকানে আগুন

রাজধানীর বাটা সিগন্যাল এলাকায় একটি দোকানে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়াস সার্ভিসের তথ্য মতে, আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় দোকানে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে কী থেকে আগুন লেগেছে তা জানা যায়নি। কিসের দোকানে আগুন লেগেছে, সেটাও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে প্রথমে পলাশী  ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের তিনটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও সাতটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।

আগুনে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।