
দেশে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কেউ মারা যাননি।
স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সর্বশেষ শনাক্ত হওয়া পাঁচজনই ঢাকা মহানগরীর বাসিন্দা।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৪৮। এ সময় সুস্থ হয়েছেন চারজন।
দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৮ হাজার ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৫৭০ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৪৬ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।