করোনা শনাক্ত চারজনের

করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চারজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁরা সবাই ঢাকা মহানগরীর বাসিন্দা। এ সময় কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৬৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৬৯। এ সময় সুস্থ হয়েছেন দুজন করোনা রোগী।

এর আগের দিন পাঁচজনের করোনা শনাক্ত হয়েছিল। ওই সময়ও এ ভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। ওই দিন ৭২০ জনের নমুনা পরীক্ষা করা হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৮ হাজার ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৫৪৮ জন। আর মারা গেছেন, ২৯ হাজার ৪৪৬ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।