অস্ত্র উদ্ধার আটক ৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তালিকাভুক্ত সন্ত্রাসী শমসের আলী এবং তাঁর পাঁচ সহযোগীকে অস্ত্র, গুলি, ককটেল, মাদকদ্রব্যসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল বৃহস্পতিবার উপজেলার চনপাড়া এলাকায় র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
শমসের আলী (২৯) ছাড়া আটক অন্যরা হলেন নাসির (৩৪), মো. হাসিব (১৯), আবু তাহের (৩৫), জামাল হোসেন (৩২) ও বাবুল (৩৬)।
র‌্যাব তাঁদের কাছ থেকে গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, দেশীয় ২২টি ধারালো অস্ত্র, দুটি চায়নিজ কুড়াল, আটটি ককটেল, একটি ম্যাগাজিন, ৫০০টি ইয়াবা বড়ি ও ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।