সংক্ষেপ

আটক ১

সিলেটে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব-৯) সদস্যরা নগরের জল্লারপাড় এলাকায় অভিযান চালিয়ে ২৯ বোতল ফেনসিডিলসহ চৌকিদেখি এলাকার মো. জালাল আহমদকে (২৬) আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যা ব এ তথ্য জানিয়েছে।